ডেঙ্গু আক্রান্ত হয়ে আরেক চিকিৎসকের মৃত্যু

২৪ আগস্ট ২০২৩, ১২:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. বায়েজিদ আহমেদ মারা গেছেন। 

বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ডা. বায়েজিদ আহমেদ ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। তিনি ডেঙ্গু হেমোরেজিক শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫ চিকিৎসক মারা গেলেন। ডেঙ্গুতে মারা যাওয়া অন্য চিকিৎসকরা হলেন- ডা. শরীফা বিনতে আজিজ, ডা. আলমিনা দেওয়ান মিশু, ডা. এম আরিফুর রহমান ও ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে।

ট্যাগ: ডেঙ্গু
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ০৮ এপ্রিল ২০২৬
close