আইন বিভাগ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭৫ ও সরকারিতে ১০০ জন ভর্তি করানো যাবে

২৪ আগস্ট ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
আইন বিভাগের শিক্ষার্থী

আইন বিভাগের শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রতি সেমিস্টারে ৭৫ জন করে শিক্ষার্থী আইন বিভাগে ভর্তি করাতে পারবে। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারব ১০০ জন ভর্তি হতে পারবে।

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তি নিয়ে বৃহস্পতিবা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

এছাড়া রায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ৫০ জনের অধিক ভর্তিকৃত শিক্ষার্থী প্রতি ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত। এ জরিমানারা টাকার ৮০ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিলকে ও ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিমানার টাকা পরিশোধ করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিন আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬