এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণ, রনির জামিন স্থগিত

২৪ আগস্ট ২০২৩, ১০:১৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ছবিতে বামে এমসি কলেজ এবং ডানে রনি

ছবিতে বামে এমসি কলেজ এবং ডানে রনি © ফাইল ফটো

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় শাহ মাহবুবুর রহমান রনির জামিন স্থগিতই থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

বুধবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ রনির জামিন স্থগিত করেন।

জামিন শুনানির সময় বিচারপতিগণ জানান, এটি স্পর্শকাতর মামলা তাই জামিন নয়। সেই সঙ্গে বিচারের সবশেষ অবস্থা জানতে চান আপিল বিভাগ।

জানা গেছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।

মামলায় আটজনকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে একই বছরের ৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ১৭ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী।

অভিযোগপত্রে উল্লেখ করা আসামিরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুম।

এছাড়া এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে দায়রা আদালতে পৃথক চার্জশিট দেওয়া হয়। পরে বাদীপক্ষ হাইকোর্টে এলে দুটি মামলা এক আদালতে চলবে বলে আদেশ দেন হাইকোর্ট। এরপর গত বছরের ১১ মে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় অভিযোগ গঠন করে আদেশ দেন আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমকে রিডিংরুমে রূপান্তর করল হল সংসদ
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে খামারবাড়িতে চাঁদাবাজি ও কর্মকর্তাকে …
  • ১২ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন ঢাবি ছা…
  • ১২ মার্চ ২০২৬
নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তা নিহত
  • ১১ মার্চ ২০২৬
বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্ত নারীকে ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধ…
  • ১১ মার্চ ২০২৬
শিক্ষার সংকট ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালে…
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081