ভাবির সঙ্গে আমার বিরোধ নেই: জিএম কাদের

২৩ আগস্ট ২০২৩, ১০:২১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বিমানবন্দরে জিএম কাদেরকে স্বাগত জানাচ্ছেন দলের নেতাকর্মীরা

বিমানবন্দরে জিএম কাদেরকে স্বাগত জানাচ্ছেন দলের নেতাকর্মীরা © সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ভাবির (রওশন এরশাদ) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিছু লোক তার অসুস্থতার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করছে। 

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন।

জিএম কাদের বলেন, রওশন এরশাদ আমার ভাবি। আমাদের সবচে বড় ভাইয়ের স্ত্রী। বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদকে আমরা পিতার মতো দেখতাম। ভাবিকেও আমরা সব ভাইবোন সেভাবেই দেখি।

জাপা চেয়ারম্যান বলেন, ভাবির সঙ্গে আমার বিরোধের প্রশ্নই ওঠে না। একটি মহল মাঝে মাঝে গুজব রটিয়ে জাতীয় পার্টি সম্পর্কে নেতিবাচক ধারনা সৃষ্টি করতে চায়। এতে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে রওশন এরশাদ জাতীয় পার্টি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।

ভারত সফর শেষে দেশে ফেরায় জিএম কাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাসহ নেতাবৃন্দ।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close