মাগুরায় হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

২৩ আগস্ট ২০২৩, ০৯:০২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
নিহত ছাত্রদল নেতা তৈয়ব মোল্যা

নিহত ছাত্রদল নেতা তৈয়ব মোল্যা © সংগৃহীত

মাগুরায় হামলায় আহত ছাত্রদল নেতা তৈয়ব মোল্যা চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে ঢাকায় মারা গেছেন। গত সোমবার প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর তাঁকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নিহতের চাচা গোলাম রব্বানী মোল্যা মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তৈয়ব মোল্যা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আবুল কালাম আজাদ। রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছিলেন তৈয়ব।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার রাত পৌনে আটটার দিকে বাড়ির অদূরে নাওভাঙ্গা দক্ষিণ পাড়ার রাস্তার পাশের কালামের চায়ের দোকানে বসে চা পান করছিলেন তৈয়ব। এ সময় ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজা, সাইফুল ও মাহামুদ নামে তিন যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় জাহাঙ্গীর বিশ্বাস, জিবলু বিশ্বাসসহ কয়েকজন তৈয়বের ওপর হামলা করে।  হামলাকারীরা তাকে রামদা দিয়ে কোপায় ও লাঠি দিয়ে আঘাত করে।  

এলাকার চারজন বাসিন্দা জানান, তৈয়ব তিন ভাই এক বোনের মধ্যে সবার বড়। তার বাবা আবুল কালাম আজাদ সম্প্রতি প্রধান শিক্ষকের পদ থেকে  সাময়িক বহিস্কার করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সালাম সর্দার। জাহাঙ্গীর ও জিবলু গ্রামে সালাম সর্দারের অনুসারী হিসেবে পরিচিত।

জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, আহত ওই যুবক ঢাকায় মারা গেছেন। এর আগে তাঁর বাবা হত্যার উদ্দেশ্যে হামলার একটি মামলা করেছেন। ওই মামলায় দুজনকে গতকাল গ্রেপ্তার করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close