ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, সেই যুবলীগ নেত্রী ৩ দিনের রিমান্ডে

২৩ আগস্ট ২০২৩, ০৫:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
মেহনাজ তাবাসসুম মিশু

মেহনাজ তাবাসসুম মিশু © ফাইল ফটো

ঢাকার সাভারে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নির্যাতন করার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেটের রাবেয়া বেগম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী। গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ওই কিশোরীকে। শনিবার সে বাসায় ফেরে। এ ঘটনায় শনিবার (১৯ আগস্ট) কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে’ শনিবার রাতে সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মামলা দায়েরের পর দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশু কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এদিন তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানির জন্য আজ (২৩ আগস্ট)  দিন ধার্য করেন আদালত।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence