মশা নিধনের ওষুধ স্প্রে, ৪ শিক্ষার্থী অসুস্থ

২৩ আগস্ট ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসপাতালে অসুস্থ শিক্ষার্থী

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থী © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধনের ওষুধ স্প্রে করার পর চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৬৯ নম্বর বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- ঈশ্বরীপুর এলাকার আনারুল গাজীর মেয়ে তৈয়েবা (১২), সঞ্জয় কুমার সাহার মেয়ে ঈষিতা সাহা (১০), বংশীপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে মারিয়া (১০) ও চন্ডিপুর এলাকার আল ইমরানের মেয়ে ইলমা (১১)। 

জানা গেছে. মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৬৯ নম্বর বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন মিস্ত্রি বলেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে বের করে ওষুধ স্প্রে করা হয়। এর প্রায় আধাঘণ্টা পরে শিক্ষার্থীদের ক্লাস রুমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ক্লাস রুমে ঢোকার পরেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা ইদ্রিস ইভা জানান, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই তারা শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close