৩ দিন ধরে কর্মবিরতিতে ওসমানী মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা, বিঘ্নিত চিকিৎসাসেবা

২৩ আগস্ট ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করেন রোগীর স্বজনেরা

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করেন রোগীর স্বজনেরা © সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাঘাত ঘটছে চিকিৎসা সেবায়। বুধবার (২৩ আগস্ট) সকালেও তারা কাজে যোগদান করেননি। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও হেনস্থার পর নিরাপত্তা নিশ্চিত ও কুইক রেসপন্স টিম গঠনের দাবিতে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে শিক্ষানবিশ চিকিৎসকরা। 

সোমবার (২১ আগস্ট) বিকেলে এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা চড়াও হন ইন্টার্ন চিকিৎসকদের ওপর। হাসপাতালের ৩৫ নং ওয়ার্ডে ভাঙচুরও করে তারা। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করলেও ঘটনার প্রতিবাদে বুধবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

কর্মবিরতির কারণে সিলেটের সবচেয়ে বড় সরকারি হাসপাতালটিতে তৈরি হয়েছে নতুন ভোগান্তি। তবে মিডলেভেল চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের বার বার অনুরোধেও কাজে ফেরেনি ইন্টার্ন চিকিৎকরা। হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা জানান, বুধবার দুপুর পর্যন্ত কতৃর্পক্ষের গৃহিত পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন তারা। তার পরই কাজে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

টেন্ডারকাণ্ডে জামায়াতের একাধিক নেতাকে মারধর: বিএনপির ৯ নেতা…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
৬ মাসের সেমিস্টার ৫ মাস, ১২ মাসের ইয়ার ১০ মাস করল ঢাকা বিশ্…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রয়োজনে জান দেব, তবুও কখনো হাসিনাতন্ত্র ফিরতে দেব না: সাদি…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নর নিয়োগ বাতিল ও নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জাতীয়…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ছয় পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
অর্ধশতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ‘নির্ভর ফাউন্ডেশনে…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬