আজ দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যে এলাকায়

২৩ আগস্ট ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© ফাইল ছবি

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য রাজধানীর বনানী এলাকায় ৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

গ্যাস পাইপলাইনের কাজের জন্য এর আগে গত ২০ আগস্ট (রবিবার) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬