ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে বিঘ্নিত চিকিৎসাসেবা

২২ আগস্ট ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করেন রোগীর স্বজনেরা

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করেন রোগীর স্বজনেরা © সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাঘাত ঘটছে চিকিৎসা সেবায়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে তারা কাজে যোগদান করেননি। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও হেনস্থার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা।

সোমবার রাত ২টার দিকে হামলার সময় আটক চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ার্ড মাস্টার রওশন হাবিব বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। আসামিরা হলেন- দক্ষিণ সুরমার কুচাই এলাকার আবদুল মালিক, সাবেল আহমদ, জুবেল ও জুয়েল।

জানা গেছে, গত রোববার হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী সোমবার বিকেলে মারা যান। এ সময় রোগীর স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগে গ্লাস, চেয়ার, টেবিল, দরজা ও ইসিজি মেশিনসহচিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাক্তার ও নার্সদের হেনস্তা এবং হামলা-ভাঙচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। সোমবার রাতে পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার এমন ঘোষণা দেন। মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছেন তারা।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, বিভিন্ন ওয়ার্ডে মিড লেভেল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্মঘট প্রত‍্যাহার বিষয়ে আলোচনা চলছে। শিগগির সমাধান হবে। সেবায় ব‍্যাঘাত ঘটছে না।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে আজ।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬