খোলা নালায় পড়ে কলেজছাত্রীর মৃত্যু

০৭ আগস্ট ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
নিপা পালিত

নিপা পালিত © সংগৃহীত

বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে এবং হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

রোববার (৭ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক আবু তালেব বলেন, এখন দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। হাটহাজারী কলেজের পরীক্ষাকেন্দ্র নাজিরহাট কলেজে। নিপা সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। হেঁটে যাওয়ার সময় সড়কের পাশের নালায় পড়ে যান। গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় প্রচুর পানি জমেছে। শুনেছি তিনি মৃগী রোগী ছিলেন। যে কারণে ড্রেন থেকে আর উঠতে পারেননি, সেখানেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে মাথা ঘুরে পানিতে তলিয়ে থাকা নালায় পড়ে আর উপরে উঠতে পারেননি নিপা। 

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close