‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পাচ্ছেন ৩ নারী ও জাতীয় নারী ফুটবল দল

০৬ আগস্ট ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব

ঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব © সংগৃহীত

রাজনীতি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণা ক্ষেত্রে অবদান রাখায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’ পাচ্ছেন ৩ নারী ও জাতীয় নারী ফুটবল দল। এরমধ্যে রাজনীতিতে একজন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে দুইজন এবং গবেষণায় একজন বিশিষ্ট নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পাচ্ছেন।  

পদকপ্রাপ্তরা হলেন, রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা। পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলও এ পদক পাচ্ছে।

আরও পড়ুন: একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন তিন ধাপে

আগামী ৮ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ পদক বিতরণ অনুষ্ঠানে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক প্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণদ্বারা নির্মিত পদক, পদকের রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক এবং সম্মাননা পত্র তুলে দেওয়া হবে।

চীনে স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, দল…
  • ২৭ অক্টোবর ২০২৬
জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট ১০% করে ছাড়ার প্রস্তাব
  • ২৭ অক্টোবর ২০২৬
‘আমার ছেলে যে এত কবি, জানতাম না’, বাবার পুরোনো ভিডিও শেয়ার …
  • ২৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে লরির ধাক্কায় শিশুসহ ৫ বাসযাত্রী নিহত, আহত ৬
  • ২৭ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
  • ২৭ অক্টোবর ২০২৬