সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ

০৪ আগস্ট ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM

© ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আজ শুক্রবার (৪ আগস্ট) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।  

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে। একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে। দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে।

মির্জ ফখরুল দাবি করেন, তারেক রহমানকে যে ধরনের মামলায় সাজা দেয়া হয়েছে, একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেয়া হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামালা ছিল। এই আদালতকে ব্যবহার করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে দুদকের মামলায় গত ২ আগস্ট তারেক রহমানের ৯ ও জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন আদালত।

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence