ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে রুল দু’সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

০৩ আগস্ট ২০২৩, ১১:১১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রুল নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ করে দিলেন আপিল বিভাগ

রুল নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ করে দিলেন আপিল বিভাগ © ফাইল ছবি

শ্রম আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা ড. মুহাম্মদ ইউনূসের রুল নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ করে দিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (৩ আগস্ট) এ আদেশ দেন।

দুই সপ্তাহের মধ্যে রুল শুনানি করতে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চকে বলেছেন আদালত। এর আগে ২৩ জুলাই শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

গত ২১ জুন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। অভিযোগ গঠনের আদেশ বাতিল চান তিনি।গত ৬ জুন তিনিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মাধ্যমে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

অন্য তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬