তারেক-জোবাইদার সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

০২ আগস্ট ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বিজয় নগর মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ফকিরাপুল মোড় হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬