তারেকের ৯ ও জোবায়দার ৩ বছরের কারাদণ্ড

০২ আগস্ট ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
তারেক রহমান ও জোবাইতা রহমান

তারেক রহমান ও জোবাইতা রহমান © ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেল ৪টা ২ মিনিটে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন।

গত ২৭ জুলাই আদালত এ মামলার যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। ওইদিন তার সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত। মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

চলতি বছরের ১৩ এপ্রিল একই আদালত তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২)/২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর আদেশ দেন। ২৬(২) ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও ২৭(১) ধারায় সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

‘তুমি আসবে বলেই অপেক্ষাটা এত সুন্দর’—শাপলা হাতে শিক্ষিকার প…
  • ২৭ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন চার ধাপে, শুরু ১ নভেম্বর
  • ২৭ অক্টোবর ২০২৬
নয় মাস পর খুলছে সেন্টমার্টিন, রাত থাকা যাবে কি?
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি:…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিরিয়ায় বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭, একই পরিবারের ৫ জন
  • ২৭ অক্টোবর ২০২৬