জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

০২ আগস্ট ২০২৩, ০২:০৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুরের এ জনসভায় স্মরণকালের বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। আজ বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে রংপুর পৌঁছান তিনি।

বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা রংপুর শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা মাঠে জড়ো হচ্ছেন তারা।

‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’; ‘শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন’; ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছার স্বাগতম’ নানা স্লোগানে মুখর গোটা এলাকা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুরে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা শহর।

‘তুমি আসবে বলেই অপেক্ষাটা এত সুন্দর’—শাপলা হাতে শিক্ষিকার প…
  • ২৭ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন চার ধাপে, শুরু ১ নভেম্বর
  • ২৭ অক্টোবর ২০২৬
নয় মাস পর খুলছে সেন্টমার্টিন, রাত থাকা যাবে কি?
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি:…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিরিয়ায় বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭, একই পরিবারের ৫ জন
  • ২৭ অক্টোবর ২০২৬