শীর্ষ সরকারি চাকরিজীবীরা কিনতে পারবেন দেড় কোটি টাকার গাড়ি

০২ আগস্ট ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
অর্থ মন্ত্রনালয়

অর্থ মন্ত্রনালয় © ফাইল ছবি

খরচ কমাতে গত ২ জুলাই অর্থ বিভাগ এক পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য  নতুন যানবাহন কেনা বন্ধের কথা জানিয়েছিল। কিন্তু তার একমাসের মধ্যে সেই কৃচ্ছ্রসাধনের নীতি থেকে সরে এসেছে সরকার। সরকারি চাকরিজীবীদের নতুন গাড়ি কেনা বন্ধ করার পর আবারও অনুমোদন দিয়েছে। এবার আগের তুলনায় বেশি টাকা পাবেন তারা। গতকাল সোমবার (১ আগস্ট) নতুন নির্দেশনার মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য গাড়ি কেনার পথ খুলে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এর আগে 

সরকারি কর্মচারীদের জন্য গাড়ি কেনার পথ খুলে দেওয়ার পাশাপাশি গাড়ির বাজেটও বাড়ানো হয়েছে। তাতে সরকারে শীর্ষ কর্মচারীরা পাবেন আগের চেয়ে বেশি দামি গাড়ি। এত দিন গাড়িবাবদ সর্বোচ্চ বরাদ্দ ছিল ৯৪ লাখ টাকা। এখন তা বাড়িয়ে ১ কোটি ৪৫ লাখ টাকা করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের গ্রেড ১ ও ২ পর্যায়ের কর্মচারীদের জন্য মূলত ১ কোটি ৪৫ লাখ টাকা দামের গাড়ি কেনার এখতিয়ার রয়েছে। এ গাড়ি ২ হাজার ৭০০ সিসির ইঞ্জিন ক্ষমতার বেশি হবে না, যা আগেও বলা ছিল। গ্রেড ৩ বা তার চেয়ে নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য কেনা যাবে ৬৫ লাখ টাকা দামের গাড়ি। এত দিন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ছিল ৫৭ লাখ টাকা।

বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহন কেনার অনুমতি বা বরাদ্দ দেওয়ার সময় এই মূল্য অনুসরণ করতে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৫২ লাখ টাকার মাইক্রোবাস কেনা যাবে, যা আগে ছিল ৪৪ লাখ টাকা। এ ছাড়া ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্সের বরাদ্দ বাড়িয়ে ৫৪ লাখ, ৩৫ লাখ টাকার প্রাইভেট কারের বরাদ্দ বাড়িয়ে ৪৫ লাখ এবং ৬৯ লাখ টাকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোস্টার বা মিনিবাস বাবদ বরাদ্দ বাড়িয়ে ৭৫ লাখ টাকা করা হয়েছে।

২৮ লাখ টাকার সিঙ্গেল কেবিন পিকআপের ক্ষেত্রে দাম বাড়িয়ে ৩৮ লাখ টাকা, ৪৯ লাখ টাকার ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রে ৫৫ লাখ টাকা, ৪২ লাখ ২৯ হাজার টাকার নন-এসি বড় বাস কেনার ক্ষেত্রে দাম বাড়িয়ে ৪৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চার শ্রেণির যানবাহনবাবদ বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নন-এসি মিনিবাস ৩২ লাখ টাকা, পাঁচ টনের ট্রাক ৩৯ লাখ টাকা, ৩ টনের ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা এবং মোটরসাইকেল ১ লাখ ৪০ হাজার টাকা।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ‘পরিবহন সরঞ্জামাদি’ খাতে যে ৬ হাজার ৫৫১ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা থেকেই এসব গাড়ি কেনা হবে। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে ৮ হাজার ৮০ কোটি টাকার বরাদ্দ থাকলেও সরকারের কৃচ্ছ্রনীতির কারণে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৪ হাজার ৭১৮ কোটি টাকা করা হয়।

ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬