চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনে ভোট পড়েছে ১১.৭০ শতাংশ

৩০ জুলাই ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি

ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি © সংগৃহীত

চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনে ভোট পড়েছে মাত্র ১১ দশমিক ৭০ শতাংশ। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মিলনায়তনে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নির্বাচনী ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

নির্বাচনে ১৫৬টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ২২৩ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩৬৯ ভোট।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬