আওয়ামী লীগ-বিএনপির শনিবারের কর্মসূচিতে অনুমতি নেই ডিএমপির

২৯ জুলাই ২০২৩, ১২:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা মহানগর পুলিশের লোগো

ঢাকা মহানগর পুলিশের লোগো

শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঘোষিত শান্তি সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার জানান, বিএনপি ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সকল প্রবেশ মুখে সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দল সমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামিকালের সকল রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি।

এর আগে, রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। অপরদিকে, বিএনপির ঘোষণার পর ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তি সমাবেশের ঘোষণা দেয় যুবলীগ।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬