ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১৫০৩

২৮ জুলাই ২০২৩, ০৭:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী © ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০৩ জন। শুক্রবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯০৭ জন ও ঢাকার বাইরের ৫৯৬ জন। এর আগে বুধবার (২৬ জুলাই) একদিনে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরো পড়ুন: এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ২২৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৫ হাজার ৭০৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫০০ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৩০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরের ১৪ হাজার ৬৪৪ জন।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬