মহাসমাবেশে এসে বিএনপি নেতার মৃত্যু

২৮ জুলাই ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. মাহমুদুর রহমান

মো. মাহমুদুর রহমান © সংগৃহীত

ঢাকায় মহাসমাবেশে এসে মৃত্যুবরণ করেছেন এক বিএনপি নেতা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ফকিরাপুল মোড়ে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুবরণকারী মো. মাহমুদুর রহমান (৫০) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি। শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন তিনি।

নিহত মাহমুদুর রহমান পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সদরের খানপুর রোডের ১/১ ডন চেম্বার এলাকায়। তিনি তিন ছেলের জনক ছিলেন।

আরো পড়ুন: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

নিহতের বন্ধু আক্তার হোসেন জানান, আজ বিএনপির মহাসমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন মাহমুদুর রহমান। বিএনপি অফিসের পাশের ফকিরাপুল এলাকায় তিনি ও তার সঙ্গী নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহমুদুর। আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দেখে বললেন তিনি আর নেই।

তিনি আরও বলেন, মাহমুদুর রহমানের আগে থেকে হার্টের সমস্যা ছিল। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে এখানে নিয়ে আসা হয়। চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ: বিএনপি
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬