ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

২৭ জুলাই ২০২৩, ১১:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভিক্টোরিয়া কলেজের মূক ফটক

ভিক্টোরিয়া কলেজের মূক ফটক © সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক রাফি মো. নাজমুস সাদাত।

মামলার আসামিরা হলেন- সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা, সাবেক হিসাব রক্ষক মোহাম্মদ আবদুল হান্নান ও অফিস সহকারী কাজী জাহাঙ্গীর আলম। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দেখিয়েছেন  তারা ২২টি ভিন্ন খাতে দুই কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা ব্যয় করেছেন। কিন্তু তদন্তে কর্মকর্তারা এসব খাতের কোনও অস্তিত্ব খুঁজে পাননি।

এদিকে সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহার বক্তব্য জানার জন্য একাধিকবার তার নম্বরে কল করলেও বন্ধ পাওয়া যায়।

আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: কেন এখনো পিছিয়ে নারীর মজুরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নবাবগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ১
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় ওপেনার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দল থেকে বহিষ্কার, গাজী নজরুল বললেন, আমি এখনও জামায়াতের এমপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬