শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কে দিচ্ছেন শিক্ষামন্ত্রী: শিক্ষকনেতার অভিযোগ

২৬ জুলাই ২০২৩, ০২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান © ফাইল ছবি

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, শান্তিপূর্ণ এই আন্দোলনকে বিভিন্নভাবে কটাক্ষ করে আপনি যেভাবে উসকে দিচ্ছেন, দয়া করে আর কোনো অস্ত্বিতে আঘাত না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান থেকে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। না হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে যাব না। সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর ‘প্রাণের দাবি’ সময় থাকতে না বুঝলে শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে আপনি কতটুকু যোগ্য থাকবেন, সেটি নিয়েও প্রশ্ন দেখা দেবে।

আজ বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিনে বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ অভিযোগ করেন, তাঁদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানাভাবে অপচেষ্টা হচ্ছে। তাঁকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী জাতীয়করণের বিষয়ে একটি কর্মশালা করবেন। সেই কর্মশালায় তাঁরা (শিক্ষকেরা) উপস্থিত থাকবেন। কিন্তু তাঁরা মনে করেন এই আন্দোলনকে নসাৎ করার জন্য একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কর্মশালা করা।

তিনি আরও বলেন, অশুভ কোনো ইচ্ছা বা উদ্দেশ্যে থাকতে পারে। কারণ, ওই কর্মশালা করা হবে ঢাকার বাইরে। এটি  সত্যিকারের কর্মশালা, নাকি আন্দোলনকে থামানোর কোনো অপচেষ্টা? প্রধানমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে ফিরে না যাওয়া পর্যন্ত কোনো কর্মশালায় অংশ নেবো না।

গত ১১ জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। তাঁরা ঘোষণা দিয়েছেন অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়া আন্দোলন স্থগিত করবেন না।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬