হিরো আলমের ওপর হামলা: ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় ইসি

২০ জুলাই ২০২৩, ০৫:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উপনির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম

উপনির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম © ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি প্রস্তাব পাঠানোর নথি ইসির অনুমোদনের অপেক্ষায় আছে। তিনি জানান, অনুমোদন পেলে মন্ত্রিপরিষদ বিভাগকে একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হবে।

এর আগে গত ১৭ জুলাই উপনির্বাচনটির ভোটগ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে বানানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দূতাবাস থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মতো দেশ ও জোট। এতে সরকারপ্রধানও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

ছাদ থেকে শুরু, এরপর সিঁড়ি হয়ে সর্বশেষ বেডরুম— এর মাঝেই ৪ হত…
  • ২৩ আগস্ট ২০২৬
অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬
নতুন দায়িত্ব পেলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ৭ কোটি টাকার দুই ফুটওভার ব্রিজ, স্থান নির্বাচন নি…
  • ২৩ আগস্ট ২০২৬
২০০৭ সালের ঘটনার স্মরণে ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
  • ২৩ আগস্ট ২০২৬