পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা: মির্জা ফখরুল

১৮ জুলাই ২০২৩, ১২:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজধানীর গবতলীতে পদযাত্রার উদ্বোধন করেন মির্জ ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর গবতলীতে পদযাত্রার উদ্বোধন করেন মির্জ ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদযাত্রা নয় এটা বিএনপির জয়যাত্রা, দাবি একটাই অবিলম্বে পদত্যাগ করুন। ৩৬ দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। অবৈধ হাসিনা সরকারের অধিনে নির্বাচন নয়।

মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলীতে বিএনপিসহ ৩৬ দলের পদযাত্রায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের হ্যাবি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম কেন্দ্রে কোনো ভোটার নেই।

আরও পড়ুন: রাজধানীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

বিএনপি নেতা বলেন, হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তার সঙ্গে ভোট করতে গিয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।

তিনি বলেন, এসব তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না।

আজ যে আন্দোলন শুরু হয়েছে, এর মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬