আ’লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

১২ জুলাই ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি

আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। বুধবার (১২ জুলাই) সমাবেশের শুরুতেই মারামারি আর চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়েছে দলের দুটি পক্ষ।

জানা যায়, মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুপুক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর ২টার দিকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের মারামারি শুরু হয়।

এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের একে অপরের ওপর চেয়ার ছুড়তে দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে বসে পড়ার অনুরোধ জানাতে থাকেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের এই সমাবেশস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। ওই কর্মসূচি থেকে সরকারপতনের আন্দোলনের ‘এক দফা’ ঘোষণা আসবে বলে আগেই জানিয়ে রেখেছেন দলটির নেতারা।

দুই দলের সমাসবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence