জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

১১ জুলাই ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আন্দোলনরত শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা © টিডিসি ফটো

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। একই কারিকুলামে একই সিলেবাসে পাঠদান করিয়েও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের পার্থক্য অনেক। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানদের থেকে এক ধাপ নিচে বেতন দেয়া হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই বৈষশ্য দূর করতে হবে।

বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, এখনই সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করতে হবে তা নয়। আমরা সরকারের পক্ষ থেকে ঘোষণা চাচ্ছি।  ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

বিটিএর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়াসহ ঢাকা মহানগরী ও দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।  

‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬