আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা. মুনসুর রহমান 

০৯ জুলাই ২০২৩, ০২:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
ডা. মো. মুনসুর রহমানিএমপি

ডা. মো. মুনসুর রহমানিএমপি © টিডিসি ফটো ি

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মুনসুর রহমান। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
 
জানা গেছে, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য আ ফ ম রুহুল হককে আগেই নিয়োগ করা হয়। আর সদস্যসচিব আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। 

চেয়ারম্যান ও সদস্যসচিব ছাড়াও উপ কমিটিতে ৭৯ জন সদস্য রাখা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে যারা চিকিৎসক রয়েছেন, তাঁদের অনেকেই আছেন। তাঁদের মধ্যে রয়েছেন— রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মুনসুর রহমান এমপি, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি, অধ্যাপক এমএ আজিজ এমপি, সায়েদা জাকিয়া নূর লিপি এমপি, ডক্টর সামিউল উদ্দিন আহমেদ শিমুল এমপি, অধ্যাপক এম এ ইকবাল আসলান, অধ্যাপক কামরুল হাসান খান, ড. এহেতাসামুল হক চৌধুরী, আবু নাসের রিজভী, অধ্যাপক এহসানুল কবির জগলুল, ড. জামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, অ অধ্যাপক মোশারফ হুসাই, অধ্যাপক কামরুল হাসান মিলন, ডা. সেলিম আক্তার চৌধুরী, ডা. মোতাহের হোসেন চৌধুরী, অধ্যাপক ইউসুফ ফকির, অধ্যাপক এমএ রহিম, ডা. মো. তারেক মেহেদী, ডা. আজম খান, ডা. আবুল মাতিন ও মো. আব্দুস সালাম প্রমুখ।

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence