১০ জেলায় নতুন জেলা প্রশাসক

০৬ জুলাই ২০২৩, ০৭:১৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ

১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ © ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো, ঢাকা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও গাজীপুর।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকা, পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) আরিফুজ্জামানকে শরীয়তপুর, অর্থ বিভাগে সংযুক্ত উপ-সচিব সুরাইয়া জাহানকে লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার মু: মুশফিকুর রহমানকে কুমিল্লা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপ-সচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী এবং বিদ্যুৎ বিভাগের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলার ডিসি করা হয়েছে।

এছাড়াও জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙ্গামাটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মো. কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামানকে পাবনার ডিসি করা হয়েছে।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬