বিএনপি নেতা খন্দকার মোশাররফের ব্রেন টিউমার

০৪ জুলাই ২০২৩, ০৯:৪৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন © ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির এ নেতা জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন, তার ব্রেনের বর্হিভাগে 'স্ফেনয়েড উইং মেনিনজিওমা' টিউমার রয়েছে। এজন্য তাকে হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে।

শায়রুল কবির খান জানান, তাকে অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির কথা বলা হয়েছিল। স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সম্পর্কিত  অস্ত্রোপচার ও জেনারেল এনেসথিসিয়ায় ঝুঁকি থাকার কারণে আপফ্রন্ট রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে।

জানা গেছে, খন্দকার মোশাররফ ব্রেন স্ট্রোক করে গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬