মির্জা ফখরুলের মন ভালো নেই: কাদের

০৪ জুলাই ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমি বলবো না মানুষ খুব ভালো আছে, তবে স্বস্তিতে আছে। দেশের মানুষ স্বস্তিতে থাকায় অস্বস্তিতে আছেন বিএনপি মহাসচিব। সোমবার (৩ জুলাই) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে নাকি বিরোধী দলের ভাষায় মানুষ কষ্টে আছে? মানুষ আনন্দ থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল সাহেব কষ্ট পাচ্ছেন। আমি বলবো না মানুষ খুব ভালো আছে, তবে স্বস্তিতে আছে। মানুষের এ স্বস্তি মির্জা ফখরুল ইসলামের জন্য অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।’

এসময় তিনি আরও বলেন, তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি আপনি এসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন, যখন বলছেন যে, এবারের ঈদে মানুষের কোনো আনন্দ ছিল না। আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানি হয়েছে? এটার হিসেব কি ওনার কাছে আছে? ৫১ লাখ বেশি পশু এবার কোরবানি হয়েছে।’

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে শুধু একটা কথা বলবো- বিশ্বের কথা নাইবা বললাম, আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি।’

তিনি বলেন, ‘জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, আশপাশের দেশগুলোতে তাকে অনুরোধ করি, ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করছি। তারপর যদি সত্য কথাটা উনি বলেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্যের আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।’

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence