কবি-লেখক আফতাব আহমেদ আর নেই

০৪ জুলাই ২০২৩, ০১:০৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
আফতাব আহমেদ ও গুলতেকিন আহমেদ

আফতাব আহমেদ ও গুলতেকিন আহমেদ © ফাইল ফটো

কবি, লেখক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩ জুলাই) রাত ১০টার দিকে বনানীর ইয়র্ক হাসপাতালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব আহমেদ। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর আফতাব আহমেদ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার জানাজার বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার জানানো হবে।

ট্যাগ: কবি
ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬