বিএনপি নেতা খন্দকার মোশাররফের ব্রেইনে টিউমার

০৩ জুলাই ২০২৩, ১০:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM

© সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনে টিউমার ধরা পড়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, বাবার ব্রেইনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। ওনার হার্টেও সমস্যা আছে। এ অবস্থায় চিকিৎসকেরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য তারা রেডিওথেরাপির সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, খন্দকার মোশাররফ হোসেনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিগগিরই রেডিওথেরাপি দেওয়া শুরু করা হবে। ১১ জুলাই জানা যাবে, কত দিন এই থেরাপি দিতে হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার স্ত্রী ও সন্তান। খন্দকার মারুফ রেডিওথেরাপির মাধ্যমে বাবার ব্রেইন টিউমার অপসারণে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬