বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

০৩ জুলাই ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ভারী বৃষ্টিপাত

ভারী বৃষ্টিপাত © ফাইল ফটো

ঈদের দুই দিন আগে থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। ইতোমধ্যে ঢাকা-সিলেটসহ বেশ কিছু এলাকায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এর মধ্যেই আবহাওয়া অফিস আভাস দিয়েছে আগামী দুদিন এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। 

এছাড়া, নদীর পানি বেড়ে মধ্য জুলাইয়ে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রোববার (২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে পরিবর্তন আসবে না দিন ও রাতের তাপমাত্রায়।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, এখন যে বৃষ্টি, তা টানা বৃষ্টি না। যেটা হবে, বৃষ্টিপাতের স্থানের পরিবর্তন হবে। যেমন দেশের উত্তরে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণে একটু সম্ভাবনা কম হতে পারে। কম বলতে পরিমাণে কম হবে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close