হজ করতে গিয়ে মারা গেছেন ৫৩ বাংলাদেশি

০৩ জুলাই ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে © ফাইল ছবি

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৩ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ১১ জন। গত শনিবার মোছা. মোজিরুন নেসা নামে এক নারী হজযাত্রী সর্বশেষ মারা যান। তাঁর বাড়ি কুষ্টিয়ায়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত্যুবরণকারীদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় দুজন ও আরাফায় দুজন মারা যান। গত শনিবার মিনা থেকে মক্কায় ফেরার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন হাজিরা। হজের আগে যাঁরা মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেননি তাঁরা মদিনায় যাচ্ছেন।

তবে হজের আগে যাঁরা রওজা জিয়ারত করেছেন তাঁরা দেশে ফিরছেন। এবার বাংলাদেশ থেকে হজ করতে গেছেন এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। ইতিমধ্যে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত ৩২৫টি ফ্লাইটে করে হজযাত্রীরা দেশে ফিরবেন।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close