৫ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি সিম ব্যবহারকারী

০২ জুলাই ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ঈদে ঘরমুখো মানুষের ভিড়

ঈদে ঘরমুখো মানুষের ভিড় © ফাইল ফটো

গত পাঁচদিনে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি সিম ব্যবহারকারী। এ সময় বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন ৩২ লাখ ৮২ হাজার ১৫২ জন।

রোববার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে গত মঙ্গলবার (২৭ জুন) ঢাকার বাইরে যান ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন। ঈদের আগের দিন বুধবার (২৮ জুন) ঢাকার বাইরে যান ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ জন।

ঈদের দিন বৃহস্পতিবারও ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন সিম ব্যবহারকারী। ঈদের পরদিন শুক্রবার ঢাকা ছাড়েন ১৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন সিম ব্যবহারকারী। সর্বশেষ ১ জুলাই (শনিবার) ঢাকার বাইরে যান ১০ লাখ ৭০ হাজার ৬১৩ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে এই ৫ দিনের মধ্যে সবচেয়ে বেশি ৭ লাখ ৭৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেন মঙ্গলবার। সর্বশেষ শনিবারে ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ৬১ হাজার ৮১৩ জন।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close