বিয়েতে এক কেজি কাঁচা মরিচ উপহার, ফেসবুকে তোলপাড়

০২ জুলাই ২০২৩, ০৫:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
কাঁচা মরিচ উপহার

কাঁচা মরিচ উপহার © সংগৃহীত

বৌভাতে গিয়ে এক নবদম্পতিকে কাঁচা মরিচ উপহার দিয়েছেন একদল তরুণ। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

রোববার (২ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।

অভিনব উপহারের নিয়ে আসা এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া কাঁচা মরিচ দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ বটে।

এদিকে কাঁচামরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। তারা মনে করছেন বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ।

এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

ট্যাগ: জাতীয়
ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬