হাওরে মাছ ধরতে গিয়ে তিন সহদোরের মৃত্যু

০২ জুলাই ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সুনামগঞ্জ জেলা মানচিত্র

সুনামগঞ্জ জেলা মানচিত্র © ফাইল ছবি

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে তিন সহদোর ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩), মারজানা ( ৮) ও ছেলে রবিন (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই বোন ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে নিখোঁজ হয় তিনজনই। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬