সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভাই-বোনের মৃত্যু

০২ জুলাই ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজার জেলার মানচিত্র © ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে দুই ভাই ও বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২ জুন) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো হাজীপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।

জানা গেছে, জাহাঙ্গীরদের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টির কারণে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। আজ সকাল ১০টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। একপর্যায়ে ঢাকনা ধসে তারা ট্যাংকের ভেতরে পড়ে যায়। শব্দ পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে ট্যাংক থেকে মৃত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ জানান, দুই শিশু লাশ তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬