আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস

০২ জুলাই ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস

আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস আজ রোববার (২ জুলাই) থেকে খুলছে। পাঁচদিন ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেবেন কর্মজীবীরা। গত বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হয় পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে পাঁচদিন ছুটি ঘোষণা করে সরকার।

এর সঙ্গে সমন্বয় করে বেসরকারি প্রতিষ্ঠানেও পাঁচদিনের ছুটি দেওয়া হয়। ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে ঈদের ছুটি হয় পাঁচ দিন।

জানা গেছে, ছুটিতে অনেকে রাজধানী ছেড়ে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গেছেন। ফলে রাজধানী ফাঁকা হয়ে যায়। আজ থেকে শুরু হচ্ছে কর্মব্যস্ততা। তবে সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী বাড়তি ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন লেগে যাবে।

শুক্রবার (৩০ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, এ বছর ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। ঈদের দিন ও এর আগের দু’দিনসহ তিন দিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। তিন দিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ জন সিম ব্যবহারকারী।

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬