ঈদের ছুটি শেষে অফিস খুলছে রবিবার

০১ জুলাই ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার। গত বৃহস্পতিবার সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আগামীকাল রবিবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

ছাত্রদল নেতা হত্যায় বিএনপি এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
  • ২৮ অক্টোবর ২০২৬
তামিমের বিদায়ে অস্বস্তির শুরু বাংলাদেশের
  • ২৮ অক্টোবর ২০২৬
পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গ…
  • ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ২৮ অক্টোবর ২০২৬
রাজধানীতে একসঙ্গে যে তিন রুটের মেট্রোর কাজ শুরু হচ্ছে
  • ২৮ অক্টোবর ২০২৬
রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে সেদিন প্রাণ হারান…
  • ২৮ অক্টোবর ২০২৬