রাজধানীতে বাস চাপায় দুই নারীর মৃত্যু

০১ জুলাই ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বিনিময় বাস

বিনিময় বাস © সংগৃহীত

রাজধানীর বিমানবন্দরে বাস চাপায় দুই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় বাস ও বাসের চালককে  আটক করা হয়েছে।

নিহতরা হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)।

শনিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিমানবন্দর এলাকার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে বিনিময় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন মিনারা ও মনি বেগম। এ সয়ম বিনিময় পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিনারা বেগম মারা যান। আর মনি বেগমকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এছাড়া বাসের চালককেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence