ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে কিশোর নিখোঁজ

৩০ জুন ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
পানিতে ডুবে নিখোঁজ

পানিতে ডুবে নিখোঁজ © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে ওই কিশোর নিখোঁজ হয় । 

নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রিজের নিচে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে সিয়াম। এ সময় পানির স্রোতে সে ডুবে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। 

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, ওই কিশোরকে উদ্ধারে দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ট্যাগ: পুলিশ
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬