সারাদেশে ১ কোটি ৪১ হাজার পশুর কোরবানি

৩০ জুন ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কোরবানির পশুর হাট

কোরবানির পশুর হাট © ফাইল ফটো

এবার পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২ টি পশু কোরবানি হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশে মোট কোরবানির পশুর হাটের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৯টি।

এদিকে শুক্রবার মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন উদযাপিত হচ্ছে। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি।

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রও দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।

ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেনি তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

দ্বিতীয় দিনের কোরবানির সংখ্যাটা পুরান ঢাকায় বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা গেছে কোরবানির ব্যস্ততা।

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
  • ২৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
  • ২৮ অক্টোবর ২০২৬
মাঠ পুনরুদ্ধার আন্দোলন, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট…
  • ২৮ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
  • ২৮ অক্টোবর ২০২৬
উখিয়ায় নলকূপের গর্তে গ্যাসের আগুন ২৬ ঘণ্টাতেও নেভেনি
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রতিরোধের বার্তা দিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ২৮ অক্টোবর ২০২৬