সিলেটে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ জুন ২০২৩, ০৪:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আরিফুল ইসলাম বাবু

আরিফুল ইসলাম বাবু © সংগৃহীত

সিলেটের তালতলা এলাকার সুরমা টাওয়ার থেকে বৃহস্পতিবার রাতে আরিফুল ইসলাম বাবু (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে বেড়ে ওঠা আরিফুল কারিগরী বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এসওএস শিশুপল্লী সেন্টারের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী জানান, আরিফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামে। সে ২০১১ সাল থেকে সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে থাকত। সেখানে তার এক বড় বোনও রয়েছে।

আরিফুল এবার কারিগরী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাই সুরমা টাওয়ারের একটি রুমে তারা কয়েকজন বাস করছিল।

জানা যায়, ঈদের দিন রুমমেটরা বাইরে ছিল। বিকাল থেকেই আরিফুলের রুম বন্ধ ছিল। পরে রাত ১০টার দিকে রুমমেটরা ফিরে দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মার্কেটের সিকিউরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। তখন আরিফুলকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী এ বিষয়ে বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে তা এখনও জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এছাড়াও তিনি জানান, আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের উপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence