সদরঘাটের লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

৩০ জুন ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
লঞ্চে আগুন

লঞ্চে আগুন © সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পাঁচটি ইউনিট যায়। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১৩টি ইউনিট কাজ করে।

জানা গেছে, ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্যাগ: আগুন
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
close