বিমানে ঢাকায় ছুটছেন কসাইরা

২৯ জুন ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বাংলাদেশ বিমান

বাংলাদেশ বিমান © ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে বাস এবং ট্রেনের পাশাপাশি বিমানেও ঢাকায় ছুটছেন দিনাজপুরের কসাইরা। মূলত অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যেই চুক্তিভিত্তিক ঢাকায় ছুটছেন তারা। এই দুই দিনে তাদের প্রতিজনের সঙ্গে চুক্তি হয়েছে ন্যূনতম ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত।

কসাইরা জানিয়েছেন, এবার প্রতি হাজারে পশু জবাই ও মাংস কাটার রেট ধরা হয়েছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা। অর্থাৎ যদি পশুর দাম এক হাজার টাকা হয় তাহলে তাদেরকে দিতে হবে ২০০-২৫০ টাকা। এতে এক লাখ টাকার পশুর জন্য কসাইকে দিতে হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। একইসঙ্গে ওই দুই দিনে তাদের থাকা ও খাওয়া দিতে হবে চুক্তিকারীদের। আর যারা বিমানে করে ঢাকায় যায় তাদের বিমান ভাড়ার অর্ধেক দিয়ে দেয় চুক্তিকারীরাই।

দিনাজপুর থেকে যারা এই সময়টাতে ঢাকা যান তাদেরকে বাড়তি চাপ নিতে হয় না। বরং খুব সুবিধাতে কম খরচেই তারা ঢাকায় যেতে পারেন। এই সময়টাতে ঢাকা যাওয়ার জন্য বাস ও ট্রেনেও চাপ নেই। বিমানেও একই অবস্থা। বরং কম মূল্যেই পাওয়া যায় টিকিট। এই দুই দিনে তাদের যে বাড়তি উপার্জন হয় তা দিয়েই তারা আগামী দেড় থেকে দুই মাস চলতে পারেন।

কসাই আজাহার আলী বলেন, এ পর্যন্ত চারবার বিমানে ঢাকায় গিয়েছি। আজ রাতেও যাবো। সেখানে কাজ হাজারে ২০০ টাকা। আর দিনাজপুরে ৫০ টাকা মাত্র, ১০০ টাকাও দিতে চায় না। এ জন্য আমরা ঢাকায় যাই।

মাংস বাজার কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, এখানে একটি গরু তৈরি করে দিলে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা। আর ঢাকায় একটা গরু তৈরি করে দিলে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা। এ জন্য অনেকেই ঢাকায় যায়।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close