যানজটে ম্লান উত্তরের ঈদ উৎসব

২৮ জুন ২০২৩, ০৮:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
মহাসড়কে তীব্র যানজট

মহাসড়কে তীব্র যানজট © ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে ঈদুল আজহা। তবে মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে উত্তরবঙ্গের  মানুষের ঈদ উৎসব ম্লান হয়ে গেছে। চরম ভোগান্তির শিকার এসব ঘরমুখো মানুষ।

গত দুইদিনের মতো আজ বুধবারও ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১২ কি‌লো‌মিটার অং‌শে যানজট র‌য়ে‌ছে। ফলে উত্তরবঙ্গের হাজার হাজার মানুষকে যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের এই ধারা অব্যাহত থাকলে অনেকেই ঈদ মহাসড়কেই পালন করতে হবে।

এর আগে গত সোমবার থে‌কে শুরু হয় যানজট। এদিন যানজট থাকলেও ধীরগতিতে গাড়ি চলেছে। তবে রাত থেকে যানজট তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার এই যানজট আরও প্রকট হয়ে ওঠে।

ঈদযাত্রায় ঘরে ফেরার অপেক্ষায় দিনাজপুরের মাসুফ। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বা‌ড়ির উদ্দেশে রওয়ানা হ‌য়ে‌ছিলেন। আজ সন্ধ্যা হ‌লেও এখন পর্যন্ত বগুড়া পার হতে পা‌রেননি। বাড়িতে কখন পৌঁছাবেন সেটি অজানা তার কাছে 

আরেক যাত্রী রাজশাহীর মমতা বেগম জানান, বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করার জন্য দীর্ঘদিন পর গতকাল গাড়িতে উঠেছি, অথচ এখনও বাড়ি যেতে পারলাম না।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, সারাদিন যানজট থাকলেও সন্ধ্যা থেকে তা কমতে শুরু করেছে। এখন মহাসড়কে যানবাহন নেই বললেই চলে। আশা করছি ঈদের আগে আর যানজট হবে না।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close