ঈদের দিন সকালে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

২৮ জুন ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, আগামীকাল সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে।

আগামীকাল সারাদিনই বৃষ্টি হতে পারে উল্লেখ করে আবদুর রহমান খান আরও বলেন, সকালে যে বৃষ্টি হবে, সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।

গতকাল মঙ্গলবারও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আজও অব্যাহত আছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

আজ সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বিজ্ঞপ্তিতে দেশের ৮ বিভাগের ৪৪টি স্থানের পরিস্থিতি রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই ৪৪ স্থানের মধ্যে দিনাজপুর ছাড়া বাকি ৪৩ স্থানেই বৃষ্টিপাত হয়েছে।

এই সময়ে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। আর রাজধানীতে এই সময়ে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরি…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রাথমিকে অর্ধলাখ সহকারী শিক্ষক নিয়োগ দরকার
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যা, ওসি প্রত্যাহার
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা-বরিশাল ১৪১ কিমির ভাড়া ৪০০ টাকা, কক্সবাজার-সেন্টমার্টিন…
  • ২৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 
  • ২৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস ‎উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো…
  • ২৮ অক্টোবর ২০২৬